মূল বিষয়বস্তুতে যান

বাইতুল হিকমাহ লাইব্রেরী সম্পর্কে

সর্বশেষ আপডেট:

'বাইতুল হিকমাহ' (بيت الحكمة) শব্দের অর্থ "জ্ঞানের ঘর"। ইসলামী স্বর্ণযুগে বাগদাদের ঐতিহাসিক পাঠাগার ও অনুবাদ কেন্দ্র থেকে অনুপ্রাণিত হয়ে এই লাইব্রেরীর নামকরণ করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, আর্থিক অস্বচ্ছতা কখনোই জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারে না। তাই সবাইকে সহজে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আমরা সাশ্রয়ী মূল্যে বই ধার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।

এর মাধ্যমে আমরা এমন একটি পাঠক-শিক্ষার্থী কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে সবাই একে অন্যের সঙ্গে মিলেমিশে শিখবে, জানবে — আর এভাবেই ক্রমান্বয়ে বিস্তৃতি লাভ করবে বই পড়ার মতো মহৎ ও গুরুত্বপূর্ণ অভ্যাস।

আমাদের ইতিহাস

  • বাইতুল হিকমাহ-র যাত্রা শুরু হয় ২০২৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বইপ্রেমী তরুণ-তরুণীর হাত ধরে।

  • শুরুর দিকে বন্ধুদের মাঝে বই আদান-প্রদানের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, কালক্রমে সমগ্র বাংলাদেশের পাঠকেরা আমাদের লাইব্রেরী থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিয়ে পড়তে পারছেন।

  • বর্তমানে আমরা সারা বাংলাদেশে পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছি এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার মহান কাজে প্রতিশ্রুতিবদ্ধ।